ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বিশ্ববাণিজ্য যখন ডিজিটাল পদ্ধতিতে দ্রুত এগিয়ে যাচ্ছে,তখন আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ক্রস বর্ডার পেপারলেস ট্রেড ফেসিলিটেশন ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পেপারলেস বাণিজ্যে সময়,শ্রম ও ব্যয় হ্রাস পাবে এবং কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এজন্য আমাদের এক্ষেত্রে সক্ষমতা বাড়াতে হবে। এছাড়া প্রতিযোগিতা মূলক বিশ্ব বাণিজ্যের ডিজিটাল পদ্ধতিতে সক্ষমতা অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে উপযুক্ত হিসেবে তৈরি হওয়ার আহবান জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, ডিজিটাল পদ্ধতিতে বাণিজ্য পরিচালনা করলে আমদানি-রফতানি সহজ হবে,বাণিজ্য ব্যয়ও উল্লেখযোগ্য হারে কমবে। গবেষণায় দেখা গেছে,বর্তমানের তুলনায় ব্যবসার খরচ ১৭ থেকে ৩১ শতাংশ কমবে এবং সময় বাচবে ২৪ থেকে ৪৪ শতাংশ। এছাড়া বিশ^ এখন ডিজিটাল পদ্ধতির দিকে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
সরকারের এই জ্যেষ্ঠ মন্ত্রী আরো বলেন,বাংলাদেশ ২০২১ সালের মধ্যে ৬০ বিলিয়ন মার্কিন ডলার রফতানির লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছো। সেবাখাত বাদে গত বছর প্রায় ৩৪ দশমিক ৬৬ বিলিয়ন ডলার রফতানি করেছে।এ বছর ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

বিএফটিআই প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদের সভাপতিত্বে কর্মশালায় এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান,বাণিজ্য সচিব শুভাশীষ বসু,ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুসফিকা ইকফাত,প্রধান নিয়ন্ত্রক (আমদানি ও রফতানি) ফিরোজা খান, সাবেক সচিব সোহেল আহমেদ,সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী

আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০১:১৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭