ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদ্রাসাছাত্রকে পিটিয়ে জখম, শিক্ষক বরখাস্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

পড়ালেখায় অমনোযোগী হওয়ায় লক্ষ্মীপুরে শাহিন আলম নভেল (৯) নামের এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করেছে শিক্ষক মো. ফয়সাল। ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেমুহনীতে আল মঈন ইসলামি একাডেমিতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত ছাত্রকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির পরিবার তাৎক্ষণিক থানায় অভিযোগ করে রাজনৈতিক প্রভাব ও তদবিরের চাপে আইনি সহায়তা না পাওয়ায় তারা ইউএনওর কাছে অভিযোগ করেন।

নির্যাতিত শিশু নভেল সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মুজিব উল্যাহ হাজি বাড়ির প্রবাসী হাজি লিটনের ছেলে। সে আল মুঈন ইসলামি একাডেমির দ্বিতীয় শ্রেণির ছাত্র। অভিযুক্ত শিক্ষক ফয়সাল সমসেরাবাদ গ্রামের আমিনুর রহমানের ছেলে।

এ ঘটনায় বুধবার দুপুরে চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির পাটোয়ারীসহ শিশুটির অভিভাবকরা ঘটনার বিচার চেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন। পরে ইউএনও দুপক্ষকে দুপুরে তার কার্যালয়ে ডেকে নেন এবং অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষমা চান।

কিন্তু নির্যাতিত শিশুটির বাবা হাজি লিটন বিচারের দাবিতে অটল থাকায় ইউএনও মোহাম্মদ নুরুজ্জামান ভুক্তভোগীদের আইনি পদক্ষেপের নেয়ার পরামর্শ দেন।

এ ব্যাপারে আল মুঈন ইসলামি একাডেমির প্রধান ও মাদ্রাসার সুপার বশির আহম্মেদ ঘটনাটি অমানবিক দাবি করে বলেন, অভিযুক্ত শিক্ষক ফয়সালকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদ্রাসাছাত্রকে পিটিয়ে জখম, শিক্ষক বরখাস্ত

আপডেট সময় ১১:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮