ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আত্মসমর্পণ করতে চান দাউদ ইব্রাহিম, তবে…

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দেশে ফিরতে মরিয়া হয়ে উঠছেন মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। তবে শর্তসাপেক্ষে। এমনটাই দাবি করলেন তার আইনজীবী শ্যাম কেসওয়ানি। খবর আনন্দবাজারের।

কেসওয়ানি সাংবাদিকদের জানান, দেশে ফিরতে আগ্রহী দাউদ। তবে সেজন্য একাধিক শর্ত দিয়েছেন তিনি। কিন্তু এই শর্তগুলো ভারত সরকার কখনোই মানবে না বলে দাবিও করেছেন আইনজীবী।

কেসওয়ানির দাবি, আত্মসমর্পণ করার জন্য দাউদ যে শর্তগুলো দিয়েছেন তার মধ্যে একটি হলো মুম্বাইয়ের উচ্চ নিরাপত্তাবেষ্টিত আর্থার রোড সেন্ট্রাল জেলে তাকে রাখতে হবে। এই আর্থার জেলেই ২০০৮ সালে মুম্বাই বিস্ফোরণের অন্যতম হোতা আজমল কসাভকে রাখা হয়েছিল। ফাঁসির আগে চার বছর এই জেলেই ছিল কসাভ।

এর আগে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং আইনজীবী রাম জেঠমলানির মাধ্যমে দেশে ফেরার ইচ্ছা জানিয়েছিলেন দাউদ। কিন্তু ভারত সরকার তাতে কর্ণপাত করেনি।

দাউদের দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়ে আগেও বোমা ফাটিয়েছিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। রাজ দাবি করেন, শারীরিকভাবে প্রতিবন্ধী দাউদ।

কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে ভারতে ফেরার চেষ্টা চালাচ্ছেন তিনি। কারণ জীবনের শেষ সময়টা নাকি তিনি এ দেশেই কাটাতে চান! এমএনএস সুপ্রিমোর ওই দাবির প্রায় ছয় মাস পরে ফের একই দাবি করলেন কেসওয়ানি।

১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের মাস্টারমাইন্ড ছিল দাউদ ইব্রাহিম। ওই বিস্ফোরণে ২৫৭ জন নিহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আত্মসমর্পণ করতে চান দাউদ ইব্রাহিম, তবে…

আপডেট সময় ১০:৪৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮