ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

স্পেনে ট্রেন দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে ফিরল ৬ বছরের এক শিশু

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :  

স্পেনের কর্ডোবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে ফিরল ৬ বছরের এক শিশু। গত রবিবার দক্ষিণ স্পেনের কর্ডোবা অঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪২ জন প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শিশুটি তার বাবা-মা, ভাই এবং এক আত্মীয়কে হারায়।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, ধ্বংসস্তূপের মাঝে একজন সিভিল গার্ড অফিসার শিশুটিকে রেললাইনের ওপর খালি পায়ে দাঁড়িয়ে থাকতে দেখেন। জানা গেছে, ট্রেনের জানালার কাঁচ ভেঙে কোনোভাবে সে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল। মাথায় সামান্য আঘাত পাওয়ায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে তিনটি সেলাই দিতে হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। শিশুটির পরিবারের সদস্যরা ট্রেনের সামনের দিকের বগিতে ছিলেন।

শিশুর পরিবারের শহর পুন্তা উমব্রিয়ার মেয়র হোসে কার্লোস হার্নান্দেজ নিহতদের স্মরণে আয়োজিত এক শোকসভা শেষে এই ঘটনাকে একটি অলৌকিক জীবনলাভ বলে অভিহিত করেছেন। বর্তমানে শিশুটি কর্ডোবার একটি হোটেলে তার দাদা-দাদীর তত্ত্বাবধানে রয়েছে। এদিকে স্পেনের পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, ট্রেন এবং রেললাইন উভয়ই নতুন হওয়া সত্ত্বেও কেন এই সংঘর্ষ ঘটল তা এখনো অস্পষ্ট।

দুর্ঘটনার পর স্পেনের রাজা ও রানী মঙ্গলবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আহতদের খোঁজখবর নিয়েছেন। অন্যদিকে একই দিনে বার্সেলোনার কাছে আরেকটি পৃথক রেল দুর্ঘটনায় অন্তত একজন নিহত এবং ৩৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

স্পেনে ট্রেন দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে ফিরল ৬ বছরের এক শিশু

আপডেট সময় ০৫:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬