ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক সৃজনশীল ও কর্মমুখী করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য:মাহদী আমিন লেবাননে ইসরাইলি হামলা কোনোভাবেই উচিত হয়নি: ট্রাম্প সড়কে আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, গ্রেফতার ৩ ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়: আরাগচি সংসদে মনিরুল হক চৌধুরী, নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইগারদের হার, হোয়াইটওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল

মাদকদ্রব্যের তথ্য গোপন করায় ৬ পুলিশ বরখাস্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

উদ্ধার করা মাদকের তথ্য গোপন করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাদকদ্রব্যের একটি চালান উদ্ধারের পরপরই গতকাল মঙ্গলবার রাতে তাঁদের প্রত্যাহার করা হয়।

এই ছয় পুলিশ সদস্য হলেন—কসবা থানার উপপরিদর্শক শ্যামল মজুমদার ও মনির হোসেন, সহকারী উপপরিদর্শক ফারুক ও সালাউদ্দিন, কনস্টেবল শাহজাহান ও কাসেম।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, গতকাল মঙ্গলবার সকালে কসবা উপজেলা টিআলী মোড় থেকে মাদকসহ দুটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এতে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ছিল। মাদক চালান উদ্ধার হওয়ার পর ওই ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। পরে সরকারি দায়িত্ব অবহেলাসহ প্রশাসনিক কারণে এ ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন পুরো বিষয়টির তদন্ত করছেন বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান

মাদকদ্রব্যের তথ্য গোপন করায় ৬ পুলিশ বরখাস্ত

আপডেট সময় ০৩:১৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮