ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

বোনকে দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ভাই

অাকাশ জাতীয় ডেস্ক:

বোনকে দেখতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন সমরা খাড়িয়া (৫০) নামে এক ভাই। মঙ্গলবার সকালে কুলাউড়া উপজেলার জয়চণ্ডী চা বাগানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ক্লিভডন চা বাগানের মৃত দুর্গা খাড়িয়ার ছেলে বাগানের চা শ্রমিক সমরা খাড়িয়া গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে বোনকে দেখার জন্য পার্শ্ববর্তী পাঁচপীর জালাই এলাকায় বোনের বাড়ির উদ্দেশে বেরিয়ে যান।

এরপর আর বাড়িতে ফিরে আসেননি সমরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী দিলদারপুর চা বাগানে কর্মরত শ্রমিকরা ১২নং সেকশনে একটি গাছে সমরার ঝুলন্ত লাশ দেখে বাগান কর্তৃপক্ষ ও পুলিশে খবর দেয়।

খবর পেয়ে সমরার ছেলে ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করে এবং দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কুলাউড়া থানার এসআই হারুনুর রশীদ জানান, সমরার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমরাকে কেউ গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। হত্যার মূল রহস্য উদঘাটন করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

বোনকে দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ভাই

আপডেট সময় ০২:১৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮