ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

টেকনাফে গৃহবধূর লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকা নাছিমা আক্তার (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার হোয়াইক্যং মুলাপাড়া গ্রাম তার লাশ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় নিহতের স্বামী কলিম উল্লাহকে খুঁজছে পুলিশ।

পুলিশ ও পরিবার ভাষ্য মতে, টেকনাফের বাহারছড়ার নোয়াখালীয়াপাড়ার মৃত ছৈয়দ আহমদের মেয়ে নাছিমা আক্তারের সঙ্গে হোয়াইক্যং মুলাপাড়ার জাহিদ হোসেনের ছেলে কলিম উল্লাহ গত এক মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়। দুপুরে প্রতিবেশী একজন নারী ঘরের মেঝেতে নাছিমার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি সদস্যর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নির্মল চাকমা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠায়।

জানা গেছে, সোমবার সন্ধ্যায়ও স্বামী-শাশুড়ি সঙ্গে নিহত নাছিমার মধ্যে ঝগড়া হয়। রাতের বা সকালে কোনো একসময়ে স্বামী নাছিমাকে ফাঁস দিয়ে হত্যা করে থাকতে পারে ধারনা করা হচ্ছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, এ ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুড়বাড়ির লোকজনকে খুঁজছে পুলিশ এবং থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট সময় ০২:১৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮