ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ছেলের জন্য মন খারাপ মুশফিকের

আকাশ স্পোর্টস ডেস্ক:

দেশের হয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল। দলের সাথে গেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমও। কিন্তু তার মনটা পড়ে আছে তার পরিবারের কাছে।

কিছুদিন আগেই বাবা হয়েছেন তিনি। বাবা হওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। তাই মাত্র এক মাস বয়সী ছেলের জন্য মন খারাপ মুশফিকের। মনের কথা প্রকাশ করতে পারছিলেন না। তাই বেছে নিলেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে।

সেখানে সোমবার দুপুরে ছেলে ও স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে মুশফিক লিখেছেন, পরিবারকে অনেক অনেক মিস করছি।

তিন জাতির নিদাহাস টি-টোয়েন্টি ট্রফিতে অংশ নিতে ৪ মার্চ রোববার ঢাকা ত্যাগ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একই দিন সন্ধ্যায় শ্রীলঙ্কায় পৌঁছান মাহমুদউলাহ রিয়াদ-তাসকিন আহমেদরা। বাংলাদেশের পাশাপাশি ভারতও ইতো মধ্যে শ্রীলঙ্কায় পৌঁছেছে। আজ ৬ মার্চ মাঠে গড়াবে শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই ত্রিদেশীয় টুর্নামেন্টটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছেলের জন্য মন খারাপ মুশফিকের

আপডেট সময় ০৬:১৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮