ঢাকা ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোংলায় হরিণের মাথাসহ শিকারি আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

সুন্দরবন থেকে হরিণ শিকার করে পাচারকালে জবাইকৃত দুটি চিত্রা হরিণের মাথা ও ৫০ কেজি মাংসসহ এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ওই চক্রের ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার ও নৌকা আটক করা হয়েছে।

আটক শিকারি মো. শামীম মিস্ত্রি পাইকগাছা উপজেলার পাটকলপটা গ্রামের বোদর উদ্দিন মিস্ত্রীর ছেলে। সোমবার বিকাল ৩টায় মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের লে. এম সেলিম বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিঞ্জপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকাল থেকে সোমবার দুপুর পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোনের সিজি আউটপোস্ট নলিয়ানের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পশ্চিম বিভাগের কালাবগি খালসংলগ্ন মুচির দোয়ানি এলাকায় অভিযান চালায়। এ সময় সুন্দরবন থেকে চোরই পথে শিকার ও পাচার করে আনা প্রায় বিলুপ্ত প্রজাতির দুটি চিত্রা হরিণের মাথা ও ৫০ কোজি মাংস এবং ট্রলার-নৌকাসহ শামীম মিস্ত্রি নামের এক শিকারিকে আটক করা হয়।

বিকালে উদ্ধার হওয়া হরিণের মাথা ও মাংস নলিয়ান ফরেস্ট অফিসে এবং আটক শিকারি চক্রের ওই সদস্যকে খুলনার দাকোপ থানায় সোপর্দ করা হয়।

অবৈধভাবে সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে শিকারিরা হরিণ শিকার করে হরিণের মাংস ও চামড়া ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য বিক্রি করে থাকে যা সুন্দরবনের জন্য বনজ প্রাণি রক্ষায় হুমকি হিসেবে দেখা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মোংলায় হরিণের মাথাসহ শিকারি আটক

আপডেট সময় ০১:০০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮