ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

জুটি বাঁধছেন রণবীর-বাণী!

আকাশ বিনোদন ডেস্ক: 

বলিউডের বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন তিনি। যশ রাজ ফিল্মসের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেতা। এতে তার বিপরীতে দেখা যাবে বাণী কাপুরকে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ সিনেমাটি পরিচালনা করবেন করন মালহোত্রা। যশ রাজ ফিল্মসের সঙ্গে এই পরিচালকের তিনটি সিনেমার চুক্তি হয়েছে। খুব শিগগির রণবীর কাপুরের সিনেমাটির কাজ শুরু করবেন তিনি। এতেই দেখা যাবে রণবীর-বাণী জুটি। এর আগে অগ্নিপথ ও ব্রাদার্স সিনেমা পরিচালনা করেছেন করন মালহোত্রা।

এদিকে বাণী কাপুরের সঙ্গেও যশ রাজ ফিল্মসের তিনটি সিনেমার চুক্তি রয়েছে। এর মধ্যে শুদ্ধ দেশি রোমান্স ও বেফিকর সিনেমা মুক্তি পেয়েছে। তৃতীয় সিনেমা হিসেবে রণবীর কাপুরের বিপরীতে এ অভিনেত্রীকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া হৃতিক রোশান ও টাইগার শ্রফের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের সিনেমাতেও বাণী অভিনয় করবেন বলে জানা গেছে।

অন্যদিকে যশ রাজ ফিল্মের সঙ্গে রণবীরের শেষ সিনেমা রকেট সিং : সেলসম্যান অব দ্য ইয়ার। এটি পরিচালনা করেছিলেন চাক দে ইন্ডিয়া সিনেমাখ্যাত শিমিত আমিন। বর্তমানে আলিয়া ভাটের সঙ্গে বহ্মাস্ত্র সিনেমার শুটিং করছেন রণবীর। এছাড়া মুক্তির অপেক্ষায় রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের বায়োপিক। এতে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর।

Tag :
আপলোডকারীর তথ্য

জুটি বাঁধছেন রণবীর-বাণী!

আপডেট সময় ০৬:৫৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮