ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আনুশকাকে দেখে নিয়ন্ত্রণ হারালেন কোহলি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

৩ বছর চুটিয়ে প্রেম করার পর গত ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ঘরোয়া পরিমণ্ডলে ইতালিতে সাতপাকে বাঁধা পড়েন তারা। এর পর ফিনল্যান্ডে হানিমুন সারেন দুই ভুবনের দুই বাসিন্দা। দেশে ফিরে নয়াদিল্লি ও মুবাইয়ে আয়োজন করেন বিয়ে পরবর্তী অনুষ্ঠান। ব্যস্ততার কারণে নবদম্পতি ইংরেজি নববর্ষ উদযাপন করেন দক্ষিণ আফ্রিকায়।

তার পর থেকেই আলাদা বিরুশ্কা জুটি। ভারতে ফিরে বছরের বহুল আলোচিত ছবি পরীর প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েন আনুশকা। পাশাপাশি আসন্ন ছবি সুঁই ধাগা ও জিরোর শুটিংয়ে সময় দেন বলিউড ললনা।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন বিরাট। টেস্ট ২-১ ব্যবধানে হেরে গেলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্তভাবে কামব্যাক করে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের ৫-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারায় কোহলি বাহিনী। আর টি-টোয়েন্টি সিরিজ হারায় ২-১ ব্যবধানে। এতে সামন থেকে নেতৃত্ব দেন ভারতীয় অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকা সফর শেষে সম্প্রতি দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। শ্রীলংকায় নিদাহাস ট্রফির জন্য অন্যরা প্রস্তুতি নিলেও বিশ্রামে আছেন বিরাট। লাগাতার ক্রিকেটের এ ছুটিতে পাশে চেয়েছেন প্রিয়তমাকে। তাতে সাড়াও দিয়েছেন নব পরিণীতা।

সব কাজ ফেলে রোববার মুম্বাই বিমানবন্দরে পৌঁছেন আনুশকা। তাকে রিসিভ করতে যান বিরাট। এর পর গাড়িতে ওঠা মাত্রই বলি সুন্দরীকে জড়িয়ে ধরেন রেকর্ড মাস্টার। ধরবেই বা না কেন, এ যে একে অপরের সঙ্গে দুইমাস পর দেখা। দুজনের চোখে মুখে ফুটে ওঠে আনন্দের ছটা। এতেই বোঝা যায়, আলাদা থাকলে একজন অপরজনকে কতটা মিস করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আনুশকাকে দেখে নিয়ন্ত্রণ হারালেন কোহলি

আপডেট সময় ০৬:২৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮