ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চা বিক্রি করে কোটিপতি, ভিডিও সহ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চা বিক্রি করে যে কোটিপতি হওয়া যায় সেটা প্রমাণ করে দেখালেন ভারতের মহারাষ্ট্র প্রদেশের পুনা শহরের এক চা বিক্রেতা। তার মাসিক আয় কত জানেন? ১২ লাখ রুপি। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি।

পুনার ওই চা বিক্রেতার নাম নবন্ত ইউলে। পুনাতে প্রথমে একটি দোকান খুলে ব্যবসা শুরু করেন। সুস্বাদু চায়ের জন্য ধীরে ধীরে শহরে বেশ পরিচিতি পান তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি নবন্তকে।

চায়ের ব্যবসার পরিধিও বাড়তে থাকে। ‘ইউলে টি হাউস’ নামে পুনাতে এখন তার তিনটি দোকান চলে। শুধু তাই নয়, তার দোকানের কর্মচারীর সংখ্যাও কম নয়। ১২ জন কাজ করেন সেখানে।

মাসখানেক আগেই রোজগার প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, পাকোড়া বেচে ২০০ টাকা কামানোও কি রোজগার নয়? এই মন্তব্যের জন্য তাকে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল। পাকোড়া বেচে হয়ত ২০০ টাকা রোজগার করা যেতে পারে, কিন্তু চা বেচে যে কোটিপতি হওয়া যায় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছেন নবন্ত।

পুনার এই চা বিক্রেতা বলেন, ‘চায়ের ব্যবসাও একটা ভালো রোজগারের উপায়। অনেক ভারতীয়ই এই ব্যবসা করছেন। আর এই ব্যবসা দিনে দিনে বাড়ছে।’ আর এতে যে তিনি খুশি সেটাও জানান নবন্ত। তবে পুনার চৌহদ্দিতে আটকে থাকতে চান না তিনি। তার এই ব্র্যান্ডকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়াই এখন লক্ষ্য তার।

২০১১ সালে চায়ের ব্যবসার কথা মাথায় আসে নবন্তের। চায়ের প্রতি দেশবাসীর যে ভালোবাসা, সেটাকে একটা ব্র্যান্ডে পরিণত করার পরিকল্পনা মাথায় আসে তার। তারপরই এই ব্যবসায় নেমে পড়া।

নবন্ত জানান, পুনাতে তেমন কোনও নামকরা চায়ের দোকান ছিল না, যেখানে গেলে সুস্বাদু চা পাওয়া যায়। তাই শহরবাসীকে সেই স্বাদ জোগাতেই ব্যবসার সিদ্ধান্ত। না, যেমন তেমনভাবে নয়, কীভাবে সুস্বাদি চা তৈরি করতে হয় সে জন্য চার বছর ধরে রীতিমতো চা নিয়ে গবেষণা করতে হয়েছে তাকে।

https://www.youtube.com/watch?v=NCtvHV8hTW0

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চা বিক্রি করে কোটিপতি, ভিডিও সহ

আপডেট সময় ১১:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮