ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু ছুটি নিয়ে শ্বশুরবাড়িতে আসা পুলিশ কর্মকর্তার লাশ মিলল পুকুরে, স্ত্রী-শ্বশুর আটক

শ্রীদেবীকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা

আকাশ বিনোদন ডেস্ক: 

মাত্র ৫৪ বছর বয়সে সম্প্রতি প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। রূপের রানী হিসেবে খ্যাত এই অভিনেত্রীর চলে যাওয়ায় বলিউড ইন্ডাষ্ট্রিতে তৈরি হয়েছে অপূরণীয় শূন্যতা। এবার তার ক্যারিয়ারের গল্পকে সিনেমার পর্দায় তুলে ধরা হবে বলে জানা গেল। তার জীবনের গল্প নিয়ে বানানো হবে সিনেমা।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে, শ্রীদেবীকে নিয়ে সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক রাম গোপাল ভার্মা। এরই মধ্যে সিনেমার গল্প নিয়ে কাজ চলছে। শিগগিরই সব চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।

শ্রীদেবীকে নিয়ে স্মৃতিচারণ করে সম্প্রতি একটি খোলা চিঠিতে রাম গোপাল বার্মা বলেন, ‘আমার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই শ্রীদেবীর জীবন সম্পর্কে আমি জানি। আমি দেখেছি তার বাবার মৃত্যুর পর মায়ের অতিমাত্রায় রক্ষণশীলতার কারণে কীভাবে আকাশের মুক্ত পাখি থেকে খাঁচায় বন্দি পাখিতে পরিণত হয়েছিলেন তিনি। ওই সময় অভিনয়শিল্পীদের বেশিরভাগ কালো টাকা দেয়া হতো এবং ট্যাক্স অভিযানের কারণে তার বাবা বন্ধু ও আত্মীয়দের ওপর নির্ভরশীল হয়ে পড়তেন। কিন্তু বাবার মৃত্যুর পর সবাই তার সঙ্গে প্রতারণা করে। এরপর তার মা কিছু ভুল জায়গায় বিনিয়োগ করলে তিনি সর্বস্বান্ত হয়ে পড়েন এবং সেই সময় বনি কাপুর তার জীবনে আসেন।’ এ বিষয়টিই পর্দায় তুলে ধরবেন এ পরিচালক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা, ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

শ্রীদেবীকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা

আপডেট সময় ০৫:২৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮