ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুন্নু আর নেই

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সাবেক মন্ত্রী ও মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হারুনার রশিদ খান মুন্নু (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মঙ্গলবার ভোর ৫টার দিকে নিজের প্রতিষ্ঠিত মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি বার্ধ্যকাজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মানিকগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ কবীর জিন্নাহ জানান, মুন্নু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাতে ল্যাব এইড থেকে তিনি নিজের প্রতিষ্ঠিত মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মুন্নুর বড় মেয়ে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলেই দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।হারুনার রশিদ খান মুন্নু মানিকগঞ্জ-২ ও ৩ আসনে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। দপ্তরবিহীন মন্ত্রীরও দায়িত্ব পালন করেন তিনি।

হারুনার রশিদ খান মুন্নু ১৯৩৩ সালের ১৭ আগস্ট ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার গিলন্ড এলাকায় মুন্নু নগরে বসবাস করতেন। মানিকগঞ্জে বেশ কয়েকটি শিল্পকারখানা, হাসপাতালসহ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি।

প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে মানিকগঞ্জে শেকের ছায়া নেমে এসেছে। মরদেহ একনজর দেখতে ভিড় করছেন হাজারো মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুন্নু আর নেই

আপডেট সময় ১২:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭