ঢাকা ১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

তুলে নিয়ে দোকান মালিককে জাবি ছাত্রলীগের মারধর

অাকাশ জাতীয় ডেস্ক:

তুচ্ছ ঘটানাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক দোকান মালিককে মারধর করেছে ছাত্রলীগ কর্মীরা। মারধরের শিকার এসএম শান্ত বটতলার তাজ হোটেলের মালিক। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মারধরের ঘটনা ঘটে।ছাত্রলীগ কর্মী নিজাম উদ্দিনের (চৌধুরী নিলয়) নির্দেশে শহীদ রফিক জব্বার হলের ৫-৬ জন জুনিয়র ছাত্রলীগকর্মী শান্তকে বেধড়ক মারধর করে। নিলয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের অনুসারী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ছয়টার দিকে নিলয়ের পরিচিত কয়েকজন দোকানে নাস্তা করতে গিয়ে ভুলবশত মোবাইল ফোন রেখে আসে। পরবর্তীতে মোবাইল আনতে গেলে দোকানদার শান্ত মোবাইলটি তাদের কিনা নিশ্চিত হওয়ার জন্য নিলয়কে ফোনে কল দিতে বলেন। এতে তিনি ক্ষুব্ধ হয়ে মোবাইল নিয়ে চলে যান। কিছুক্ষণ পর নিলয় তার অনুসারী ৫-৬ জন ছাত্রলীগ কর্মীকে পাঠালে তারা দোকান মালিককে তাদের হলের সামনে নিয়ে এসে বেধড়ক মারধর করে।

এদিকে ওই ঘটনার বিচার দাবি করে দোকন মালিক সমিতি ও দায়িত্বরত শিক্ষককে জানালে অভিযুক্ত নিলয়সহ তার অনুসারীরা শান্তকে হুমকি দেয়।

এ বিষয়ে মারধরের শিকার শান্ত জানান, ফোনটি ওনার কি না সেটি যাচাইয়ের জন্য কল দিতে বললে তিনি ক্ষিপ্ত হন। পরে জুনিয়র কর্মীদের পাঠিয়ে আমাকে অন্যয়ভাবে মারধর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নিলয় বলেন, একটি ভুল বোঝাবুঝি হয়েছে। তাই জুনিয়ররা মারধর করে। তবে বিষয়টি মিমাংসা করে ফেলব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা দৈনিক আকাশকে বলেন, বিষয়টি জানি না। খোঁজ নিয়ে ব্যবস্থা নিব।

Tag :
আপলোডকারীর তথ্য

শহীদ জিয়া ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন: রাষ্ট্রপতি

তুলে নিয়ে দোকান মালিককে জাবি ছাত্রলীগের মারধর

আপডেট সময় ০৯:২৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮