ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লক্ষীপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। তার নাম দুলাল মিয়া। শনিবার সকালের এই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার লক্ষীপুর গ্রামের বসু মিয়া গোষ্ঠী ও মুসলিম মিয়ার গোষ্ঠীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার রাতে বসু মিয়ার লোকজন জিল্লু মিয়াকে মারধর করেন।

শনিবার ভোরে দুলাল মিয়া মরিচ ক্ষেতে যাওয়ার সময় বসু মিয়ার লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত দুলাল মিয়ার ওই গ্রামের মানসুর মিয়ার ছেলে।

হত্যাকাণ্ডের জের ধরে পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত পাঁচজন আহত হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। এছাড়া আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আসলাম শিকদার। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০২:৫৬:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮