ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

চকরিয়ায় দুই মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে উভয় যানের অন্তত ১০ যাত্রী।

শনিবার সকাল ছয়টার দিকে উপজেলার হারবাং গয়ালমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে দুইজনের নামপরিচয় জানা গেছে। তারা হলেন উখিয়ার বাসিন্দা ও একটি মাইক্রোবাসের চালক শহিদুল করিম এবং উখিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র শাহাবুদ্দিন। বাকি দুইজনের নামপরিচয় জানা যায়নি।

নিহতদের মধ্যে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

বানিয়াছড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর-এ-আলম দৈনিক আকাশকে জানান- সকালে হারবাং গয়ালমারা এলাকায় চট্টগ্রাম ও কক্সবাজারমুখী দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় ঘটনাস্থলে কক্সবাজারমুখী শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়। আহত হয় অন্তত ১১ জন। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

চকরিয়ায় দুই মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৪

আপডেট সময় ০২:৫৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮