ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

সন্তের শুরুতে কালবৈশাখী ঝড়ে,লণ্ডভণ্ড চৌহালী

অাকাশ জাতীয় ডেস্ক:

বসন্তের শুরুতে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা। সোমবার রাতে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে আবদুল আলীম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১২জন আহত হয়েছে।

এছাড়া ঝড়ে কমপক্ষে তিন শতাধিক কাঁচা ঘর-বাড়ি, ২৪টি নৌকা ও অসংখ্য গাছপালা বিধ্বস্ত হয়েছে।

নিহত আবদুল আলীম (২০) বারবালা চরের মৃত পণ্ডিত আলীর ছেলে। তিনি নদীতে মাছ ধরতেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম ও জুলহাস হোসেন জানান, সোমবার রাতে চৌহালী উপজেলার বারবালা, বোয়ালকান্দি, স্থলচর চরাঞ্চলের উপর দিয়ে প্রবল বেগে ঝড় বয়ে যায়। এসময় মাছ ধরা নৌকা নিয়ে আবদুল আলীম ও তার ভাই বরিচান বারবালা নদীর তীরে আশ্রয় নেয়। পরে নদীর পাড় ভেঙ্গে তারা চাপা পড়ে। কিছুক্ষণ পর বরিচান মাটির চাপা থেকে বের হতে পারলেও তার ভাই আব্দুল আলীম মারা যায়।

পরে স্থানীয়রা আলীমের তার লাশ উদ্ধার করে। মঙ্গলবার দুপুরে তাকে বেতিল কবরস্থানে দাফন করা হয়।

এ ব্যাপারে চৌহালী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জানান, আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

সন্তের শুরুতে কালবৈশাখী ঝড়ে,লণ্ডভণ্ড চৌহালী

আপডেট সময় ১২:২৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮