ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

বাসের ধাক্কায় শিক্ষার্থীদের পিকনিকের বাস খাদে, আহত ২৫

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় শিক্ষার্থীদের একটি পিকনিক বাস খাদে পড়ে গেছে। এতে শিক্ষার্থী ও অভিবাবকসহ অন্তত ২৫জন আহত হয়েছেন। তবে ওই পিকনিকের বাসে বিদ্যালয়ের কোনো শিক্ষক বা কর্তৃপক্ষের কেউ ছিলেন না।

মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলাধীন নূরীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা ও ঢাকায় পাঠানো হয়েছে।

আহত শিক্ষার্থীরা হলেন- নূরে আলম, শিলা, সুমনআরা, রিয়া, সুমাইয়া, সানজিদা, সাজিদ, শামীম, ঈশা, সুমন, সাইদুল ইসলাম, মাসুদ, ইমরান, সজিব, রিয়েল এবং অভিভাবক শিলা (২৫) ও ড্রাইভার জাকিরসহ (২৮) অজ্ঞাত আরও ৭-৮জন।

শিক্ষার্থী মাসুদ জানান, তারা সকলেই নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পাড়াবো আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষা শেষে মঙ্গলবার সকালে ৪২জন শিক্ষার্থী ও অভিভাবক কুমিল্লার কোটবাড়িস্থ শালবন বিহারে পিকনিকে আসেন। পিকনিক শেষে ফেরার পথে নূরীতলা এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে দ্রুতগামী একটি বাস ওভারটেকিং করার সময় ধাক্কা দিলে তাদের বাসটি উল্টে খাদে পড়ে যায়।

চান্দিনা থানার উপ-পরিদর্শক ডালিম জানান, হাইওয়ে পুলিশ ও চান্দিনা থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনি। এদের মধ্যে ৭জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ এস.আই জীবন কৃষ্ণ হাজারী জানান, দুর্ঘটনাস্থলে কোন শিক্ষার্থী বা অভিভাবক নিহত হয়নি। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

বাসের ধাক্কায় শিক্ষার্থীদের পিকনিকের বাস খাদে, আহত ২৫

আপডেট সময় ০২:৪৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮