ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

কিশোরীকে উত্যক্ত করায় তরুণের কারাদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের তাড়াইলে কিশোরীকে উত্যক্ত করার অভিযোগে এক তরুণকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় ইউএনও লুৎফুন নাহার নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত যুবক পায়েল মিয়া (২১) উপজেলার বোরগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পায়েল মিয়া সোমবার বিকালে তাড়াইল উপজেলা পরিষদের স্টাফ কোয়ার্টারের নিরাপত্তাবেষ্টনীর দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে এক কিশোরীকে উত্যক্ত করে। মঙ্গলবার সন্ধ্যার আগেও সে একইভাবে ভেতরে ঢুকে বাসার জানালার কাছে অবস্থান নিয়ে ওই কিশোরীকে নানাভাবে উত্যক্ত করতে থাকে। এ বিষয়টি দেখতে পেয়ে স্টাফ কোয়ার্টারের অন্যান্য বাসিন্দারা পায়েল মিয়াকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

এ ব্যাপারে তাড়াইল থানার ওসি চৌধুরী মিজানুজ্জামান বলেন, দণ্ডপ্রাপ্ত পায়েল মিয়াকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকআউট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার

কিশোরীকে উত্যক্ত করায় তরুণের কারাদণ্ড

আপডেট সময় ১০:১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮