ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

বিধবাকে গণধর্ষণ, সালিশদারসহ আটক ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়নে ছেলের সামনে বিধবা মাকে গণধর্ষণের ঘটনায় সেনবাগ থানা পুলিশ সালিশদারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- ধর্ষণকারী রুবেল (২৪) ও নুর নবী (৪৩) প্রধান সালিশদার মাছ কাশেম।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই নারী চট্টগ্রামে একটি গার্মেন্টসে চাকরি করেন। তার দুইটি সন্তান রয়েছে। বৃহস্পতিবার দুই সন্তানকে স্বামীর বাড়ি যাওয়ার পথে গলায় ছুরি ধরে গাড়ি থেকে নামিয়ে নেয়। পরে দুই সন্তানের সামনে ওই বিধবাকে তিন মাদকসেবী পালাক্রমে রাতভর ধর্ষণ করে।

ওই নারীর অভিযোগের ভিত্তিতে শনিবার ছাতারপাইয়া বাজারে এক সালিশ বৈঠক হয়। এতে ধর্ষণের ঘটনায় জড়িত রুবেল ও নুরনবীকে হাজির করা হলেও মূলহোতা সেলিমকে রাখা হয় ধরাছোঁয়ার বাইরে। তার অনুপস্থিতিতে সালিশদার হানিফ ও আবুল কাশেম ওরফে মাছ কাশেম রুবেল ও নুরনবীকে ১০ বার করে কান ধরে ওঠবস করায় এবং দুজনের ২০ হাজার টাকা জরিমানা ঘোষণা করেন। আর সেলিমের অনুপস্থিতিতে তার ৩০ হাজার টাকা জরিমানা ঘোষণা করা হয়।

সালিশে ওই নারীর মোবাইল জামাকাপড় বাবদ তাৎক্ষণিক তিন হাজার টাকা জরিমানা করে সালিশদাররা তার হাতে তুলে দেয়। একই সঙ্গে একটি সাদা স্টাম্পে স্বাক্ষর নেয় যাতে এ বিষয়টি নিয়ে বিচার চাইতে না পারে। ওই সালিশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়।

এলাকাবাসীর অভিযোগ ও বিষয়টির সূত্র ধরে সোমবার গণমাধ্যমের কর্মীরা এলাকায় উপস্থিত হলে ঘটনার সত্যতা প্রকাশ পায়। বিষয়টি সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরীকে জানানো তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন। তার নির্দেশে দুপুরে এসআই রফিকুল ইসলাম ও এএসআই সাহিদুল ইসলাম ছাতারপাইয়ায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে।

ওসি হারুন অর রশিদ চৌধুরী জানান, সোমবার দুপুর দেড়টায় দুই ধর্ষণকারীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার মূলহোতা সেলিমকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

বিধবাকে গণধর্ষণ, সালিশদারসহ আটক ৩

আপডেট সময় ০২:৪৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮