ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে : চিফ প্রসিকিউটর বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ কর্ণফুলী নদী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

পাথর কোয়ারিতে মাটিধস, আরও ২ লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে পাথর কোয়ারিতে মাটিধসে নিহত আরও দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে ওই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে এ ঘটনায় চারজনের মৃতদেহ উদ্ধার করা হল।

এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোলাগঞ্জের হাজিরডেগনা এলাকায় এ ঘটনা ঘটে। এরপরই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় আহত হয়েছেন আরও তিনজন বলে দৈনিক আকাশকে জানান কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) দিলিপ নাথ।

তিনি বলেন, দুজনের মৃতদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানা যায়, ভোলাগঞ্জ কোয়ারির হাজিরডেগনা এলাকায় রাতে জেনারেটর চালিয়ে পাথর উত্তোলন করা হচ্ছিল। রাত সাড়ে ৯টায় গর্তের ধসে এ প্রাণহানির ঘটনা ঘটে।

এদিকে এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। প্রাথমিকভাবে নিহতদের বাড়ি সুনামগঞ্জের মুরাদপুর গ্রামে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান

পাথর কোয়ারিতে মাটিধস, আরও ২ লাশ উদ্ধার

আপডেট সময় ১১:৫১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮