ঢাকা ০৭:২২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইসরায়েলকে উসকানি দিচ্ছে সৌদি: হামাস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে ‘উগ্রপন্থি’ ঘোষণা করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে গাজা ভিত্তিক সংগঠনটি।

এক বিবৃতিতে হামাস বলেছে, জনমতকে বিভ্রান্ত করার পাশাপাশি ফিলিস্তিনি জনগণের ইসরায়েল বিরোধী বৈধ প্রতিরোধ সংগ্রামের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার লক্ষ্যে এ বক্তব্য দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এ ধরনের বক্তব্যের ফলে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি জনগণের ওপর আরো বেশি অপরাধযজ্ঞ চালাতে উসকানি পাবে।

শুক্রবার আদেল আল-জুবায়ের ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টে দেয়া বক্তৃতায় হামাসকে ‘উগ্রপন্থি’ উল্লেখ করে দাবি করেন, কাতার ফিলিস্তিনি এই আন্দোলনকে সমর্থন দেয়া বন্ধ করে দিয়েছে। এর ফলে গাজার সরকারি দপ্তরগুলো ফাতাহ আন্দোলনের নেতৃত্বাধীন ফিলিস্তিন সরকারের কাছে হস্তান্তরের সুযোগ সৃষ্টি হয়েছে।

জুবায়ের এমন সময় এ দাবি করলেন যখন গত বছর মিশরের রাজধানী কায়রোয় ফাতাহ ও হামাসের মধ্যে স্বাক্ষরিত এক শান্তি চুক্তির আওতায় গাজার সরকারি দপ্তরগুলো হস্তান্তর করা হয়েছে; কাতারের সমর্থন প্রত্যাহারের কারণে নয়।

২০১৭ সালের অক্টোবরে হামাস ও ফাতাহ আন্দোলন নিজেদের মধ্যকার এক দশকের মুখোমুখি অবস্থানের অবসান ঘটাতে সম্মত হয়।

কায়রোয় স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়, ফাতাহর নেতৃত্বাধীন ফিলিস্তিন সরকার জর্ডান নদীর পশ্চিম তীরের পাশাপাশি গাজা উপত্যকারও নিয়ন্ত্রণ গ্রহণ করবে।

২০০৬ সালের ফিলিস্তিনি পার্লামেন্ট নির্বাচনে হামাস বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর হামাস ও ফাতাহর মধ্যে শত্রুতা শুরু হয়েছিল। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জননির্বাচিত প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করলে ২০০৭ সালে হামাস এককভাবে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলকে উসকানি দিচ্ছে সৌদি: হামাস

আপডেট সময় ০৭:২৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮