ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘মেসি, রোনালদো ও নেইমারই সত্যিকারের সুপারস্টার’

আকাশ স্পোর্টস ডেস্ক:

রাশিয়া বিশ্বকাপে রোনালদো, লিওনেল মেসি এবং নেইমারকেই শুধুমাত্র সত্যিকারের “সুপারস্টার” বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।

ফুটবলে ২০০৭ সালের পর প্রতিটি বর্ষসেরা পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন মেসি ও রোনালদো। আর এই প্রতিযোগীতায় টানা তিনবারই তৃতীয় হন নেইমার।

মেসি, রোনালদো এবং নেইমারের প্রশংসায় ৭৭ বছর বয়সী কিংবদন্তি পেলে বলেন, ‘ফুটবল বিশ্বে লিওলেন মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও নেইমারই সবার চেয়ে অনেক এগিয়ে। বিশ্বে আর কোনো সুপারস্টার নেই।’

তাছাড়া বিশ্বকাপে জন্য ব্রাজিলের দল গঠন নিয়ে তিনি বলেন, ‘ব্রাজিলের দলে আগের মতো বিকল্প না থাকায় সাফল্য পেতে দলকে সুসংগঠিত করার উপর জোর দেওয়ার প্রয়োজন। দলগতভাবে সুসংগঠিত হওয়াটাই জাতীয় দলের জন্য এখন গুরুত্বপূর্ণ। কারণ ব্রাজিলে প্রতি পজিশনে এখন আর আগের মতো তিন-চার জন শীর্ষ পর্যায়ের খেলোয়াড় নেই।’

তাই আসন্ন বিশ্বকাপে পুরো ব্রাজিলের সফলতা নেইমারের উপরই নির্ভর করবে বলে মনে করেন এই তারকা। তিনি বলেন, ‘রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের সাফল্য নেইমারের উপর নির্ভর করছে।’

আর সে জন্য এই তারকাকে প্রস্তত বলেও মনে করেন তিনি। তিনি বলেন, ‘হ্যা, নেইমার প্রস্তুত। সে ব্রাজিলের মূল খেলোয়াড়। সেজন্য নিজেকে তার আরো ভালোভাবে প্রস্তুত করতে হবে। আমি আরও বলবো কৌশলগত ভাবে আমার কাছে সে এখনই বিশ্বের সেরা খেলোয়াড়। এ ব্যাপারে আমি নিশ্চিত।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘মেসি, রোনালদো ও নেইমারই সত্যিকারের সুপারস্টার’

আপডেট সময় ০৮:৩৯:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮