ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন স্টোকস

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিতর্কিত কর্মকান্ডের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন বেন স্টোকস। সাময়িক ভাবে জাতীয় দলের বাহিরে থাকার পর ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই ইংল্যান্ডের জার্সিতে মাঠে নামবেন তিনি।

২৫ ফেব্রুয়ারী হ্যামিলন্টনে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড। আর এই ম্যাচের মধ্যে দিয়েই স্টোকসের মাঠে নামার কথা জানান ইংলিশ অধিনায়ক মরগান।

কিছুদিন আগে একটি মারামারির ঘটনায় অভিযুক্ত হন ইংল্যান্ডের এই ক্রিকেটার। বিস্টলে এই ঘটনাতে অভিযুক্ত হবার পর গত সেপ্টেম্বরে জাতীয় দল থেকে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। সেই সময় ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায় যে, যতদিন পর্যন্ত তদন্ত শেষ না হবে তত দিন জাতীয় দলের বাহিরে থাকবেন বেন স্টোকস। যার কারণে এতোদিন ক্রিকেট থেকে বাহিরে ছিলেন এই অলরাউন্ডার। কয়েকদিন আগে বিস্টলের আদালতে নিজেকে নির্দোষ দাবি করে যুক্তি উপস্থাপন করার পরে আবারও জাতীয় দলে যোগ দেন স্টোকস।

কয়েকদিন আগে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেওয়ার পর থেকে নেট অনুশীলন করেন তিনি। তার সঙ্গে ইংল্যান্ড স্কোয়াডে আরো যোগ দিয়েছেন জো রুট, মঈন আলী, ক্রিস ওকস ও জনি বেয়ারস্টো।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রান্স-তাসমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না এই কয়েকজন ক্রিকেটার। আসন্ন ওয়ানডেতে আবারও মাঠ মাতাবেন এই ক্রিকেটাররা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন স্টোকস

আপডেট সময় ০৮:২৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮