ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কেমন হবে এবার বাংলাদেশ দল

আকাশ স্পোর্টস ডেস্ক:

শ্রীলংকায় আসন্ন ত্রিদেশীয় টি ২০ সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হতে পারে আগামীকাল। আজ কোচিং স্টাফ ও টি ২০ দলের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে আলোচনায় বসবেন দুই নির্বাচক। সেখানেই দল ঠিক হবে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, নতুনদের ওপর আস্থা হারায়নি টিম ম্যানেজমেন্ট।
প্রধান নির্বাচক বলেন, ‘দল কেমন হবে এখনই সেটা বলা যাচ্ছে না। আগামীকাল (আজ) সভার পরই সেটা ঠিক হবে। শ্রীলংকার কন্ডিশন ও পারফরম্যান্স বিবেচনা করে দল গঠন করা হবে।’ সর্বশেষ সিরিজে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লংকানদের বিপক্ষে প্রথম টি ২০ ম্যাচে চার ক্রিকেটার নাজমুল ইসলাম অপু, আফিফ হোসেন, জাকির হাসান ও আরিফুল হকের অভিষেক হয়।

নাজমুল কিছুটা ভালো করলেও বাকিরা ব্যর্থ। সিলেটে পরের ম্যাচে চার ক্রিকেটারের মধ্যে তিনজনকে বাদ দিয়ে নতুন আরও দু’জনকে সুযোগ দেয়া হয়। তারাও কিছু করতে পারেননি। দুই ম্যাচে ছয়জনের অভিষেক নিয়ে সমালোচনা হয়েছে। মিনহাজুল বলেন, ‘নতুনরা সবাই বিপিএলে ভালো করেছে। তাদের প্রতিভা রয়েছে। এক ম্যাচ দিয়েই তো কোনো খেলোয়াড়কে মাপা যায় না।’

শ্রীলংকা সফরে মাশরাফিকে ফেরার জন্য বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বোর্ডের কয়েকজন পরিচালকও তাকে ফেরার পরামর্শ দিয়েছেন। কিন্তু অবসর ভেঙে মাশরাফি যে আর টি ২০ ক্রিকেটে ফিরছেন না সেটা প্রায় নিশ্চিতই বলা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কেমন হবে এবার বাংলাদেশ দল

আপডেট সময় ০৫:০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮