ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

পরকীয়া প্রেমের প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের চকরিয়ায় পরকীয়া প্রেমের প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার ভোরে সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত কুলসুমা জান্নাত রিমা (২১) ওই এলাকার বশির আহমদ ড্রাইভারের ছেলে শাওন কবিরের স্ত্রী।

নিহত কুলসুমার মা নুরুন্নাহার অভিযোগ করে বলেন, আমার জামাতা ড্রাইভার শাওন কবির চট্টগ্রাম শহরের এক মেয়ের সাথে পরকীয়া প্রেমে জড়িত। এ কারণে আমার মেয়েকে শাওন কবির প্রায় সময়ই নির্যাতন করতো। নির্যাতনের ঘটনায় স্থানীয়ভাবে অনেক সালিশ বিচারও হয়েছে। আমার মেয়ে শুক্রবার রাত ১১টার দিকে আমাকে ফোন দিয়ে কি যেন বলতে চেয়েছিল, কিন্তু মোবাইল ফোন কেড়ে নেয়ায় আর কথা বলতে পারেনি। সকালে মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফোন করে লাশ নিয়ে যাওয়ার জন্য খবর দেয়।

কান্নাজড়িত কণ্ঠে নুরুন্নাহার জানান, বিয়ের সময় শাওন ২লাখ টাকা যৌতুক নিয়েছে। রোববার শাওনের বিদেশ ফেরত বড় ভাই হুমায়ুন কবিরের বিয়ের কথা বলে আরও ৬০ হাজার টাকা নিয়েছে। এত টাকা নিয়েও সে আমার মেয়েকে বাঁচতে দিলোনা।

স্থানীয়রা জানান, কুলসুমাকে হত্যার পর তার গলায় ওড়না পেঁচিয়ে দেয়া হয়েছে। শাওন কবির হত্যাসহ বিভিন্ন মামলার আসামী। এ ঘটনার আরও আগে শ্বশুরবাড়ির লোকজন রিমার গর্ভের সন্তানও নষ্ট করে দিয়েছে।

চকরিয়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, ঘরের তীরের সাথে গলায় একটি ওড়না পেঁচানো অবস্থায় লাশটি পাওয়া গেছে। শাওন কবিরসহ পরিবারের সবাই পালিয়ে যাওয়ায় কারও সাথে কথা বলা সম্ভব হয়নি। লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

পরকীয়া প্রেমের প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা

আপডেট সময় ০৪:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮