ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

তৈরি বিশ্বকাপ মঞ্চ, শুরু হচ্ছে কোয়ালিফায়ার

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি বিশ্বকাপ। ওয়ানডে ফরম্যাটের এই আয়োজনে অংশ গ্রহণ করতে চায় বিশ্বের যেকোন ক্রিকেট খেলুড়ে দেশ। যার কারণে প্রতিবারের মতো এবারও মুল পর্বে সরাসরি অংশগ্রহণ করবে র‌্যাঙ্কিয়ের শীর্ষ আট দেশ। বাকি দল গুলো কোয়ালিফায়ারের মাধ্যমেই অংশগ্রহণ করবে আইসিসি বিশ্বকাপের আসরে।

বিগত আসর গুলোর চেয়ে এবারের বিশ্বকাপে দল সংখ্যা কমিয়ে এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি বিশ্বকাপে মোট দশটি দল অংশগ্রহণ করবে। যার মধ্যে ৩০ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত যে সব দল আইসিসি র‌্যাংকিয়ে শীর্ষে ছিলো তারাই খেলবে সরাসরি। বাকি দল গুলো বাছাইয়ের জন্য আয়োজন করা হয়েছে ‘ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ২০১৮।’

এই কোয়ালিফায়ার আয়োজন করার কথা ছিলো বাংলাদেশের। কিন্তু আগেই বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় আয়োজনে অনাগ্রহ দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই এই বাছাই পর্বের আয়োজক হিসেবে আইসিসি নির্দেশ দেয় জিম্বাবুয়েকে।

বাছাই পর্বে অংশগ্রহণ করেবে– আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের নীচের সারির চারটি দল (৩০ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত) – আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে। বিশ্ব ক্রিকেট লিগের চ্যাম্পিয়নশীপের শীর্ষ চারদল – স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়ানিউগিনি ও হংকং।

এবং ২০১৮ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগের ফাইনালিস্ট – নেপাল, সংযুক্ত আরব আমিরাত।

আগামী ৪ মার্চ থেকে শুরু হবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ২০১৮। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ মার্চ। চারটি ভেন্যুতে মোট ৩৪টি ম্যাচ হবে। ভেন্যু গুলো হলো- হারারে স্পোর্টস ক্লাব, ওল্ড হারারিয়ান্স স্পোর্টস ক্লাব, বুলাওয়েও এথলেটিক ক্লাব এবং কুইন্স স্পোর্টস ক্লাব।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

তৈরি বিশ্বকাপ মঞ্চ, শুরু হচ্ছে কোয়ালিফায়ার

আপডেট সময় ০৮:৫০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮