ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তা সদস্যের প্রাণহানি কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২২, তিনজনের অবস্থা গুরুতর রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চাইলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারতো: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

মেসির সঙ্গে আরেকটি চুক্তির প্রত্যাশা বার্সার

আকাশ স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসি তার ক্যারিয়ারের বাকি সময়টুকু বার্সেলোনাতেই কাটিয়ে দিবে বলে প্রত্যাশা জোজেপ মারিয়া বার্তোমেউর। সে লক্ষ্যে আর্জেন্টাইন ফরোয়ার্ড এখানে আরও একটি চুক্তি করবে বলে বিশ্বাস ক্লাবটির সভাপতির।

দীর্ঘ অপেক্ষার পর গত নভেম্বরে বার্সেলোনার সঙ্গে চার বছরের নতুন চুক্তি করেন মেসি। কাতালান ক্লাবটিতে তার এই চুক্তি শেষ হবে ২০২০-২১ মৌসুমে। নতুন চুক্তিতে পাঁচ বারের বর্ষসেরা ফুটবলারের বাইআউট ক্লজ ধরা হয়েছে ৭০ কোটি ইউরো!
বর্তমান চুক্তি শেষে মেসির বয়স হবে ৩৪। তবে অবসর নেওয়ার আগে বার্সেলোনার সঙ্গে আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের আরও একটা চুক্তির আশা করছেন বার্তোমেউ।

“আমরা এমন একটি ক্লাব যারা ভালো ফুটবলে বাজি ধরে। আমাদের খেলার আলাদা একটা ধরণ আছে। মেসি বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের মূল খেলোয়াড়।”

“আন্দ্রেস ইনিয়েস্তা এক উদাহরণ। আমরা তাকে এখানে কেবল একজন খেলোয়াড় হিসেবেই চাই না, ভবিষ্যতে একজন কিংবদন্তি হিসেবে চাই।”

“মেসির ক্ষেত্রেও আমার একইরকম আশা। এখন সে চার বছরের চুক্তি করেছে। কিন্তু বার্সেলোনায় এটাই তার শেষ চুক্তি হবে বলে আমি মনে করি না।”

বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলে অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। কাম্প নউয়ের ক্লাবটির হয়ে জিতেছেন ৩০টি শিরোপা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

মেসির সঙ্গে আরেকটি চুক্তির প্রত্যাশা বার্সার

আপডেট সময় ০৭:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮