ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২০ এক মামলায় জামিন পেলেন দীপু মনি দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা, বহু হতাহত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে স্ত্রীসহ নিহত ২ রামিসা হত্যা: আদালতে দায় স্বীকার সোহেলের, যুক্তিতর্ক বৃহস্পতিবার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

সহজ জয়ে টেবিলের তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ

আকাশ স্পোর্টস ডেস্ক:

স্প্যানিশ লা লিগায় গত রাতে লেগানেসকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে গত মৌসুমের শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। লেগানেসের মাঠে প্রতিপক্ষকে ১-৩ গোলে হারায় রোনালদোবিহীন জিনেদিন জিদানের শীষ্যরা।

চলতি মৌসুমের শুরু থেকে বাজে খেলা রিয়াল মাদ্রিদ নিজেদের গুছিয়ে নিয়ে লা লিগায় টানা তৃতীয় জয় তুলে নিলো। দলের হয়ে একটি করে গোল করেন লুকাস ভাজকুয়েজ, ক্যাসেমিরো ও অধিনায়ক সার্জিও রামোস। লেগানেসের কাছে হেরেই এবাররে কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছিল রিয়াল মাদ্রিদ।

লেগানেসরে মাঠে খেলতে নেমে ম্যাচে ষষ্ঠ মিনিটেই গোল খেয়ে স্তব্ধ হয়ে যায় রিয়াল শিবির। রাফায়েল ভারানের শটে বল বুসতিনসার গায়ে লেগে বল রিয়ালে জালে জড়ায়। অবশ্য সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি সফরকারীরা। একাদশ মিনিটে ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মাতেও কোভাসিচের পাস থেকে ডি-বক্সে কোনাকুনি শটে দলকে সমতায় ফেরান স্প্যানিশ তারকা লুকাস ভাজকুয়েজ। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোর ২৯ মিনিটের গোলে এগিয়ে যায় রিয়াল।

১-২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া রিয়াল মাদ্রিদের তৃতীয় গোলটি আসে একেবারে অন্তিম সময়ে। লেগানেসের ডি বক্সে কোভাসিচ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। স্পটকিক থেকে ব্যবধান ১-৩ করেন রামোস।

এখন পর্যন্ত ২৪টি ম্যাচে খেলে ১৪ জয় ও ৬ ড্র-য়ে ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে লস-ব্ল্যাঙ্কোসরা। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সহজ জয়ে টেবিলের তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ

আপডেট সময় ০৭:০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮