ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের কাছে যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে: ইসমাইল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি বিশেষত যুক্তরাষ্ট্র ইরানের যুক্তির কাছে পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির উপপ্রধান ইসমাইল কায়ানি। বুধবার রাতে ইরানের মাজান্দারান প্রদেশে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইসমাইল কায়ানি বলেন, সারা বিশ্বই এখন এটা বিশ্বাস করে যে, যুক্তরাষ্ট্র যুক্তি ও আলোচনার পক্ষে নয়। সবাই জানে মার্কিন সরকার ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় সই করে তা মানেনি।

তিনি আরো বলেন, ইরান প্রতিরক্ষার জন্য অস্ত্র উৎপাদন ও ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াবে। এ ক্ষেত্রে কারো অনুমতির প্রয়োজন নেই। এ অবস্থায় কেউ যদি অযৌক্তিক কাজ করে তাহলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

ইসমাইল কায়ানি বলেন, সাম্রাজ্যবাদী শক্তি বিশ্ব জনমতকে ধোঁকা দিচ্ছে। তারা প্রকৃত গণতন্ত্রের পক্ষে কাজ করে না। এ প্রসঙ্গে উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সাম্রাজ্যবাদীরা মধ্যপ্রাচ্যে সৌদি আরবের মতো এমন সব দেশকে সমর্থন দিচ্ছে যেখানে কোনো নির্বাচনই অনুষ্ঠিত হয় না।

ফিলিস্তিনে ভোটের ভিত্তিতে জনগণের ভবিষ্যৎ নির্ধারণের পরিকল্পনার প্রতিও গণতন্ত্রের মিথ্যা দাবিদাররা সমর্থন দিচ্ছে না বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এর মাধ্যমে সবার সামনে এ বাস্তবতা স্পষ্ট হয়েছে যে, সাম্রাজ্যবাদীরা নিজেদের গণতন্ত্র ও মানবাধিকারের সমর্থক হিসেবে তুলে ধরলেও তাদের এসবই হচ্ছে ধোঁকাবাজি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানের কাছে যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে: ইসমাইল

আপডেট সময় ০৭:০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮