ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টি-টোয়েন্টিতে ফিরছেন না মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

 ঘরের মাঠে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে একজন যোগ্য নেতার অভাব ছিলো সবচেয়ে বেশি। তাইতো দলের যোগ্য নেতা মাশরাফি বিন মর্তুজাকে টি-টোয়েন্টিতে আবারও ফিরে পেতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ফেরার কোন ইচ্ছা নেই জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফির। বেসরকারি একটি টেলিভিশনকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।

মাশরাফি বলেন, ‘যেহেতু ছেড়ে দিয়েছি, তাই টি-টোয়েন্টি খেলার আসলেই আর কোনো ইচ্ছা নেই। আর আমার মনে হয়, উঠতি তরুণদের সুযোগ করে দেওয়ার এটা খুব ভালো সময়। যদি খেয়াল করেন এখন আবু হায়দার রনি এবং আবু জায়েদ রাহি আসছে। ওদের জন্য এটা অনেক বড় সুযোগ যে টি-টোয়েন্টি থেকে জাতীয় দলে জায়গা তৈরি করা ও দলকে লম্বা সময় সার্ভিস দেওয়ার। আর এই জায়গা থেকেই আমার ছেড়ে দেওয়া।’

গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ২০ ওভারের খেলা থেকে অবসর নেন মাশরাফি। ধারণা করা হয়, চাপে পড়ে অনেকটা অভিমানেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন তিনি। তার শেষ ম্যাচে বাংলাদেশ জয় পেলেও তারপরের দশ মাস ধরে টি-টোয়েন্টিতে আর কোন জয় পায়নি বাংলাদেশ।

মাশরাফির পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছিলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে চোটের কারণে লঙ্কানদের বিপক্ষে সিরিজে ছিলেন না সাকিবও। যোগ্য অধিনায়কত্ব আর পরিকল্পনার অভাবে লঙ্কানদের কাছে বাজে ভাবে আত্মসমর্পন করে টাইগাররা। তাই দলের এমন দলের বিপর্যয় দেখে বিসিবি আসার প্রস্তাব পাঠিয়েছে।মাশরাফি বিন মর্তুজা জাতীয় দলের হয়ে ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। যার মধ্যে ৮.০৪ রানের ইকোনোমিতে উইকেট সংগ্রহ করেন ৪২টি। আর তার অধিনায়কত্বে ২৮টি টি-টোয়েন্টি খেলে টাইগাররা। যার মধ্যে ১০টিতে জয় পায় বাংলাদেশ। আর হারে ১৭টিতে। বাকি একটি  ম্যাচ ড্র হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টি-টোয়েন্টিতে ফিরছেন না মাশরাফি

আপডেট সময় ০১:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮