ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নওগাঁয় ১২ দিনে ৮ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

অাকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর সাপাহার সীমান্তে বিট করিডোর পুনরায় চালুর দিনই রোববার আব্দুস সামাদ (১৬) নামে এক বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। এদিন ভোরে ভারত থেকে গরু আসার পথে সাপাহারের কলমুডাঙ্গা সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। কিশোর আব্দুস সামাদ উপজেলার কলমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের রহমত আলীর ছেলে।

এ নিয়ে নওগাঁর সাপাহার ও পোরশা সীমান্ত থেকে গত ১২ দিনে ৮ জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এদের মধ্যে এখন পর্যন্ত কাউকে ফেরত দেয়নি বিএসএফ। তাদেরকে সেদেশের বিভিন্ন থানায় সোপর্দ করা হয়েছে।

জানা যায়, গত শনিবার সকাল ১০টায় বাংলাদেশের কোনো লোক ভারতের অভ্যন্তরে প্রবেশ করবে না; ভারতের লোকজনই জিরো লাইনে এসে গরু পৌঁছে দিবে- এ রকম শর্তে কলমুডাঙ্গা সীমান্তে পুনরায় বিট করিডোর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

এলাকাবাসী জানায়, কিশোর আব্দুস সামাদসহ আরো কয়েকজন গরু ব্যবসায়ী শনিবার রাতে ভারতে যান গরু আনতে। গরু নিয়ে তারা ভোরে রওনা হলে ভারতের পান্নপুর ৬০ বিএসএফ’র একটি টহল দল তাদেরকে ধাওয়া করে। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আব্দুস সামাদ বিএসএফ’র হাতে ধরা পড়ে।

এ বিষয়ে নওগাঁ-১৪ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল খিজির খান বলেন, আটক রাখালকে ফেরত চেয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত: গত ১৯ জুলাই নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত থেকে শফিকুল ইসলাম ও মোজাম্মেল হোসেনকে, ২০ জুলাই একই সীমান্ত থেকে রুবেল হোসেন ও ফিরোজ কবিরকে, ২১ জুলাই নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্ত থেকে শহিদুল ইসলামকে, ২৪ জুলাই নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত থেকে আব্দুর রহিমকে, ২৬ জুলাই একই উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত থেকে মাহাবুর রহমানকে এবং সর্বশেষ রোববার একই সীমান্ত থেকে আব্দুস সামাদকে ধরে নিয়ে গেছে বিএসএফ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নওগাঁয় ১২ দিনে ৮ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট সময় ০৮:১৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭