ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নিখোঁজের চার দিন পর ট্যাঙ্কিতে মিলল ব্যবসায়ীর লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের বাসাইলে নিখোঁজের চার দিন পর শামছুজ্জামান পটল নামে এক মাটি ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ির টয়লেটের ট্যাঙ্কি থেকে তার বস্তাবন্দি লাশটি উদ্ধার করা হয়।

নিহত শামছুজ্জামান ওই এলাকার খোরশেদ খানের ছেলে।

নিহতের ভাই কল্পন খান জানান, ১৫ ফেব্রুয়ারি রাতে শামছুজ্জামান চাচাতো ভাই শিশির খানের সাথে তার ঘরে ঘুমাতে যায়। এরপর সকালে তাদের দুজনকে পাওয়া যাচ্ছিল না। দুই দিন পর শিশিরের খোঁজ পাওয়া গেলেও শামছুজ্জামানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এমতাবস্থায় গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এ ঘটনায় শিশির গা ঢাকা দিয়েছে।

বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) এস এম তুহিন বলেন, অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিখোঁজের চার দিন পর ট্যাঙ্কিতে মিলল ব্যবসায়ীর লাশ

আপডেট সময় ১০:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮