ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পবিত্র হজকে রাজনীতির হাতিয়ার বানিয়েছে সৌদি আরব: কাতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের বিরুদ্ধে ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজের রাজনীতিকরণের অভিযোগ তুলেছে কাতার। দেশটির জাতীয় মানবাধিকার সংস্থা (এনএইচআরসি) দাবি করেছে, রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার বানিয়েছে রিয়াদ। এ নিয়ে জাতিসংঘের কাছে অভিযোগও দিয়েছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর থেকে এসব কথা জানা গেছে।

এনএইচআরসি-কে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, সৌদি আরবের নতুন বিধানে দেশের বাইরে অবস্থানরত কাতারি নাগরিকদের হজ করতে গেলে প্রথমে নিজ দেশ কাতারে ফিরে আসতে হবে। তারপর তারা কাতার হয়ে সৌদি আরবে যেতে পারবেন। এনএইচআরসির বিবৃতির ভাষ্য অনুযায়ী, সৌদি আরবের আরোপিত বিধি অনুযায়ী কাতারি হজযাত্রীরা রাজধানী দোহা হয়ে দুইটি মাত্র বিমান বন্দর থেকে সৌদিতে যেতে পারবেন।

সৌদি আরবের এ পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এনএইচআরসি। একে রাজনীতিকরণ আখ্যা দিয়ে মানবাধিকার সংস্থাটি বলেছে, ‘সৌদি আরব কর্তৃক ধর্মীয় আচারঅনুষ্ঠানের রাজনীতিকরণে এবং রাজনৈতিক উদ্দেশ্য পূরণে এর ব্যবহারের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

সৌদি আরবে এ পদক্ষেপের বিরুদ্ধে জাতিসংঘের ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা বিষয়ক বিশেষ দূতের কাছে অভিযোগও জানিয়েছে এনএইচআরসি। তারা বলছে, এসব তৎপরতা মাধ্যমে আন্তর্জাতিক আইন এবং ধর্মীয় বিশ্বাস পালনের নিশ্চয়তা সংক্রান্ত চুক্তি পুরোপুরিভাবে লঙ্ঘন করেছে সৌদি আরব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পবিত্র হজকে রাজনীতির হাতিয়ার বানিয়েছে সৌদি আরব: কাতার

আপডেট সময় ০৭:২০:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭