ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফোরজি সেবা চালু করলো বাংলালিংক

আকাশ আইসিটি ডেস্ক:

বাংলাদেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর কোম্পানি বাংলালিংক আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের ফোরজি সেবা দেয়া শুরু করেছে। সোমবার রাতে ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে কর্তৃপক্ষের কাছ থেকে ফোরজি লাইসেন্স গ্রহণের পর বাংলালিংক আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু করেছে।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস এক প্রেস বিবৃতিতে বলেন, “আজ আমাদের জন্য বিশেষ একটি দিন। ফোরজি সেবা চালুর মাধ্যমে আমরা ডিজিটাল সংযোগের এক নতুন যুগে প্রবেশ করলাম।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির সুবিধা আনতে পেরে বাংলালিংক গর্বিত। ফোরজি চালুর মাধ্যমে আমরা এমন এক নতুন ডিজিটাল বিশ্বে প্রবেশ করতে যাচ্ছি যেখানে জীবনযাত্রা এক নতুন মাত্রা পাবে।

সম্প্রতি বাংলালিংক ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ৫ মেগাহার্টজ তরঙ্গ এবং ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ৫.৬ মেগাহার্টজ তরঙ্গ সংযোজন করেছে। এর ফলে আমরা গ্রাহকপ্রতি সর্বোচ্চ পরিমাণ তরঙ্গ প্রদানে সক্ষম ফোরজি সেবাদানকারী প্রতিষ্ঠান হতে পেরেছি। যার ফলে আমাদের গ্রাহকরা আরও উন্নতমানের সেবা এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল সংযোগ উপভোগ করতে পারবেন।”

“বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা সবসময় আমাদের গ্রাহকদের সর্বাধুনিক সেবা প্রদানের চেষ্টা করি। ফোরজি সেবার প্রবর্ত্ন আমাদের সেই প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করবে”, তিনি বলেন।

বাংলালিক দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান। যার রয়েছে ৩ কোটি ২৪ লক্ষেরও বেশি গ্রাহক। এটি নেদারল্যান্ড ভিত্তিক কোম্পানি ভিওন লিমিটেড-এর একটি সহযোগী প্রতিষ্ঠান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফোরজি সেবা চালু করলো বাংলালিংক

আপডেট সময় ০১:২৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮