ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২ বছরের শিশুকে আসামি করায় বাদী কারাগারে

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রতারণা মামলায় দুই বছরের শিশুকে আসামি করায় মামলার বাদীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ওয়াহিদুজ্জামান এই আদেশ দেন। এ ঘটনায় আদালত স্বপ্রণোদিত হয়ে বাদীর বিরুদ্ধে ১৯৩ ধারায় মামলা দায়ের করেছে।

আদালত সূত্রে জানা গেছে, জামালপুরের বকশিগঞ্জ উপজেলার নিলক্ষিয়া বেপারীপাড়া গ্রামের মৃত মনু বেপারীর ছেলে মো. আব্দুল হানিফ বাদী হয়ে গত ১১ জানুয়ারি আদালতে মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় নিলক্ষিয়া নতুনপাড়া গ্রামের মৃত জেহার বেপারীর ছেলে মো. ছোহরাব আলী, আহাম্মদ আলী, মো. শাহাব উদ্দীন, টালী বেপারী, জয়নাল আবেদীন, মৃত মো. আলীর ছেলে মো. ফজলুল হক ও মো. আরিফকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয় ২০১৪ সালের ১৭ নভেম্বর আসামিরা ১ লাখ ১২ হাজার টাকা নিয়ে বাদীর নামে সাড়ে ৪ শতাংশ জমি সাব-কবলা দলিল করে দেয়ার কথা থাকলেও দলিল করে দেয় দানপত্র। এর পরেও দখল না বুঝিয়ে দিয়ে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে।

ওই মামলায় ৬ জন আসামির বয়স উল্লেখ করা হলেও গোপন করা হয় ৭ নম্বর আসামি শিশু আরিফের বয়স। আদালতে মামলা দায়েরের পর সব আসামির বিরুদ্ধে সমন জারি করলে সোমবার দুপুরে মা অবিরন বেওয়ার কোলে ওঠে অন্যান্য আসামির সঙ্গে আদালতে হাজির হয় দুই বছরের শিশু আরিফ।

প্রতারণা মামলায় দুই বছরের শিশুকে আসামি করায় আদালত মামলার বাদী আব্দুল হানিফকে জেলহাজতে পাঠান এবং সব আসামির জামিন মঞ্জুর করেন।

শিশু আরিফের মা অবিরন বেওয়া জানান, তিনি ঢাকায় বাসাবাড়িতে কাজ করে কষ্টে জীবনযাপন করেন। দুই বছরের শিশুছেলেসহ দুই ছেলের বিরুদ্ধে প্রতারণার মিথ্যা মামলার খবর পেয়ে তিনি আদালতে হাজির হন। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

শিশু আরিফের বড় ভাই ফজলুল হক জানান, ষড়যন্ত্রমূলকভাবে তাদের দুই ভাইকে মামলার আসামি করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেন। এদিকে বাদী তথ্য গোপন করায় মামলায় শিশুর নাম আসামির তালিকায় ওঠে আসে বলে দাবি করেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. সুলতান উদ্দীন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট টিটু কুমার সাহা জানান, ২০১৪ সালের ১৭ নভেম্বর জমির দলিলসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ২০১৮ সালের ১১ জানুয়ারি আদালতে তথ্য গোপন করে মামলা দায়ের করে। ওই মামলায় শিশু আরিফকে আসামি করা হয়েছে। জামালপুর জজ আদালতের পিপি অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র জানান, আইনজীবীর অসতর্কতার কারণে দুই বছরের শিশুর নাম আসামির তালিকায় ওঠেছে। বিচারক বাদীকে জেলহাজতে পাঠিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি মামলা সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২ বছরের শিশুকে আসামি করায় বাদী কারাগারে

আপডেট সময় ০১:২০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮