ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩ ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা : দাবানলে ছাই ৬০০ স্থাপনা, নিরাপদ আশ্রয়ে ৬০ হাজার মানুষ নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বিদেশি ঋণের সুদাসল পরিশোধে গেছে ৪৪৯ কোটি ডলার ধামরাইয়ে স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

টেকনাফে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার রাত দেড়টার দিকে টেকনাফ-শাহপরীরদ্বীপ সড়কের সাবরাং নূর আহমদ চেয়ারম্যান টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেকনাফ পৌরসভার মাধ্যম জালিয়াপাড়ার নুরুল আলমের ছেলে মাহবুবুর রহমান মাবু (২৬), প্রাইভেটকারের চালক টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার মৃত অলি আহমদের ছেলে হেলাল (২৫), আছারবনিয়া এলাকার আবদুল জলিল প্রকাশ জুলুর ছেলে ইসমাইল (২৮)৷

জানা গেছে, টেকনাফ হতে সাবরাংগামী প্রাইভেটকারটি সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে কক্সবাজার হাসপাতালে নেওয়া হয়েছে।

টেকনাফ থানার ওসি মাইনউদ্দিন খান জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

আপডেট সময় ০৪:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮