ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফেনীতে ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ফেনীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার সকালে মহিপালের রামপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন মিন্টু (২৪) সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ওলামাবাজারের এলাকার হানিফ মিয়ার ছেলে।

তিনি সোনাগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও উপজেলা বাইকার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন।

মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক আবদুল আউয়াল জানান, রোববার রাতে মোটরসাইকেলে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ফেনী সদর থেকে সোনাগাজীতে নিজ বাড়ি ফিরছিলেন মিন্টু। এ সময় মহিপালের রামপুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়।

নিহতের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেনীতে ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহত

আপডেট সময় ০৩:৫৮:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮