ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এসএসসি পরীক্ষা দেয়া হল না বৈশাখীর

অাকাশ জাতীয় ডেস্ক:

লালমনিরহাটের কালীগঞ্জে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৈশাখী (১৫) উপজেলার কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও পার্শ্ববর্তী আদিতমারী উপজেলার তালুক পলাশী গ্রামের সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেনের মেয়ে।

কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দৈনিক আকাশকে বলেন, রোববার সকাল ৯টার দিকে মোটরসাইকেলে কালীগঞ্জ কেইউপি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল বৈশাখী। পথিমধ্যে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা রেল ক্রসিং এলাকায় বুড়িমারীগামী একটি ট্রাক পেছন দিক থেকে তাদের মোটর সাইকেলে ধাক্কা দিলে ছিটকে পড়ে আহত হয় বৈশাখী। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েক ঘন্টা পর বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার মৃত্যুর খবরে বৈশাখী আক্তারের শিক্ষাপ্রতিষ্ঠানসহ নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালীগঞ্জ ওসি মকবুল হোসেন বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। নিহত পরীক্ষার্থীর পরিবার অভিযোগ দিলে মামলা নেয়া হবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এসএসসি পরীক্ষা দেয়া হল না বৈশাখীর

আপডেট সময় ০৯:২৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮