ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি ‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’ সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে স্বাস্থ্যখাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের বন্দর অবরোধ বিপজ্জনক পদক্ষেপ: চীন কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী

ঘটককে গলা কেটে হত্যা, স্ত্রীসহ আটক ২

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় এক ঘটককে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার সকালে উপজেলার তারাগুনিয়া ডাকবাংলোর পেছনের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত কুদরত আলী (৩৮) খলিশাকুণ্ডি এলাকার পরেস মণ্ডলের ছেলে। এ ঘটনায় স্ত্রী মাছুরা খাতুন (২৫) ও প্রতিবেশী কালন (৩০) নামে দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে নিজ ঘরে ঘটক কুদরত আলীকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে গলা কেটে হত্যা করে তার লাশ বাড়ির পার্শ্ববর্তী বাগানের ভেতর ফেলে রাখে। রোববার সকালে স্থানীয়রা বাগানে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে লাশ উদ্ধার মর্গে প্রেরণ করে।

দৌলতপুর থানার এসআই শাহাদত হোসেন জানান, স্ত্রীর পরকীয়ার জেরে কুদরত আলীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ জন্য প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী মাছুরা খাতুন ও প্রতিবেশী কালনকে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

ঘটককে গলা কেটে হত্যা, স্ত্রীসহ আটক ২

আপডেট সময় ০১:১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮