ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে ট্রাক চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরে ট্রাকচাপায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা ওই ট্রাকে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার দুপুরে সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম সিটি করপোরেশনের বাঘিয়া ডিসপুকুর এলাকার মতি মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কোনাবাড়ির ক্যামব্রিজ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহ আলম কলেজ থেকে বাসায় ফিরছিলেন। এ সময় আমবাগ এলাকায় পৌঁছালে ঝুট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত শাহ আলমকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর শিক্ষার্থী ও এলাকাবাসী ওই ঘাতক ট্রাকে অগ্নিসংযোগ করেন। পরে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আগুন নেভায়।

কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ওসি মো. মোবারক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে ট্রাক চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট সময় ১১:৪৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮