ঢাকা ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক সংস্কৃতি নয়: প্রতিমন্ত্রী পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান ‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন গুজব প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব

বগুড়ায় গ্যাসের ট্যাবলেট খেয়ে দুই ছাত্রের আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়া গ্যাসের ট্যাবলেট খেয়ে দুই স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তারা হলো- নন্দীগ্রামে মানিক মিয়া (১৫), বগুড়া সদরের ফারদিন (১৪)। শনিবার মাজগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রাম ও শহরের বড়গোলায় এ ঘটনা ঘটে।

নিহত মানিক মিয়া চলতি বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিল। সে নন্দিগ্রামের কোষাশ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামের কাদের আলীর ছেলে। আর ফারদিন বগুড়া শহরের বড়গোলার এলাকার ব্যবসায়ী এমদাদুল হক মাসুমের ছেলে। সে বগুড়া সেন্ট্রাল স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলো।

জানা গেছে, গত শুক্রবার রাতে পরিবারের সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খায় মানিক মিয়া। পরে পরিবারের লোকজন টেরপেয়ে গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা নেন। শনিবার ভোররাতে মানিক মিয়ার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন নিশ্চিত করেছেন।

অপরদিকে ফারদিন শনিবার সকালে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে সকাল ১০টার দিকে মারা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির

বগুড়ায় গ্যাসের ট্যাবলেট খেয়ে দুই ছাত্রের আত্মহত্যা

আপডেট সময় ১২:১৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮