ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চুরি করতে বাধা দেয়ায় গৃহবধূ খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুরের ফরিদগঞ্জে মনোয়ারা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে সংঘবদ্ধ একটি চোরের দল। চুরি করতে বাধা দেয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার বেলা ১২টায় ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে ফরিদঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার দেইচর গ্রামে প্রবাসী ইউনুছ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচ এম হারুন বলেন, উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের দেইচর গ্রামের প্রবাসী ইউনুছ মিয়ার বাড়িতে কলাপসিবল গেইট ভেঙে কয়েকজন চোর চুরির চেষ্টা করে। এসময় ইউনুছ মিয়ার স্ত্রী মনোয়ারা তাদের বাধা দেন। এতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে যায় চোরের দল। খবর পেয়ে আজ বেলা ১১টায় পুলিশ লাশ উদ্ধার করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মরদহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চুরি করতে বাধা দেয়ায় গৃহবধূ খুন

আপডেট সময় ১১:৩৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮