ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলে দেশের ভাবমূর্তি রক্ষা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতালি থেকে দেশে ফেরার পথে বৃহস্পতিবার দুবাইয়ে যাত্রাবিরতির সময় আরব আমিরাত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। দেশের উন্নয়নে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন তিনি।প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ড. মোহাম্মদ এমরান, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু, সাধারণ সম্পাদক নাছির তালুকদারসহ শাখা সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে দেশের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুর দেড়টার দিকে ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই-২৫৮ ফ্লাইটে ঢাকার উদ্দেশে সংযুক্ত আরব আমিরাত ছাড়বেন তিনি। পরে শুক্রবার রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা পৌঁছাবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) ৪১তম পরিচালনা পর্ষদের অধিবেশনে যোগ দিতে গত রোববার রোম পৌঁছান। তিনি পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে পোপের সঙ্গে বৈঠক করতে হলি সি (ভ্যাটিকান সিটি) সফর করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৪:৫৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮