ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

ঠাকুরগাঁওয়ে বিষপানে মা-মেয়ের মৃত্যু, গৃহকর্তা আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে বিষপানে দুপুরে মা সাবিনা বেগম এবং রাতে প্রতিবন্ধী মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করতে গিয়ে আটক হয়েছেন সাবিনা বেগমের স্বামী। মঙ্গলবার দুপুর একটায় বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের নাগেশ্বরবাড়ী গ্রামে সাবিনা বেগম (২৫) ও তার মেয়ে শারমিন আক্তারের (১৫ ) বিষপানের ঘটনা ঘটে।

স্থানীয়রা সাবিনার বিষপানের বিষয়টি টের পেয়ে মা-মেয়েকে আটোয়ারী হাসপাতালে নেয়ার চেষ্টা করে। শারমিনের প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। সন্ধ্যার পর তার অবস্থা খারাপ হলে তাকে আবার হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

সাবিনা প্রায় দুই বছর ধরে অসুস্থ ছিলেন। স্বামীর সংসারে অভাবের কারণে পিত্রালয়ে গিয়ে চিকিৎসা করিয়েও তিনি আরোগ্য লাভ করতে পারেননি। তার প্রতিবন্ধী মেয়ে শারমিনের বাকশক্তি নেই, চলাফেরা করতে পারত না।

সাবিনার শ্বশুর বাড়ির লোকজন দাবি করেছেন, চিকিৎসা করেও সুস্থ হতে না পেরে হতাশা থেকে মেয়েকে নিয়ে বিষপান করেছেন তিনি। খবর পেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গ্রাম থেকে সাবিনার বাবার বাড়ির স্বজনরা ঘটনাস্থলে এসে বিষ খাইয়ে হত্যার করা হয়েছে বলে অভিযোগ করেন।

সাবিনার ভাই আব্দুস সালাম বলেন, ‘আমার বোন ও ভাগ্নিকে পরিকল্পিতভাবে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি।’ থানায় আটক সাবিনার স্বামী আজহারুল ইসলাম বলেছেন, ‘আমার স্ত্রী ও মেয়ে বিষপান করেছে বলে বাড়ির লোকজনের মুখে শুনেছি। পরে স্থানীয় লোকজনের পরামর্শে আমি থানায় জানাতে এলে আমাকে আটক করা হয়।’

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, ‘লাশ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া নেবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

ঠাকুরগাঁওয়ে বিষপানে মা-মেয়ের মৃত্যু, গৃহকর্তা আটক

আপডেট সময় ০১:০০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮