ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে: আখতার হোসেন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

নোয়াখালীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে আব্দুল মতিন নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মাইজদী প্রাইম হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আব্দুল মতিন পরানপুর গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত দুইটার দিকে আব্দুল মতিনের স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে তাদের ঘর থেকে বের হন। এ সময় প্রতিবেশী আবুল বাসারের ছেলে এমরানকে তাদের বাথরুমের মটর খুলতে দেখে চিৎকার করেন তিনি। পরে ঘরে থাকা লোকজন বের হয়ে আসলে এমরান পালিয়ে যায়।

মঙ্গলবার সকালে আব্দুল মতিন বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে এমরান ও তার চাচাতো ভাই রুবেল আব্দুল মতিনের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে।

পরে স্থানীয় লোকজন আব্দুল মতিনকে উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মাইজদীর প্রাইম প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে আব্দুল মতিন মারা যান।

নিহতের ভাতিজা লোকমান হোসেন অভিযোগ করে বলেন, এমরান চুরি করতে আসার ঘটনার প্রতিবাদ করায় তারা তার চাচা আব্দুল মতিনকে পিটিয়ে হত্যা করেছে। তিনি এই ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন।

এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার বলেন, তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাচ্ছেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’

নোয়াখালীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০১:৫৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮