ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পাকিস্তানিদের জন্য গর্বের: আতাউল্লাহ তারার সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন : মঈন খান বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছেন সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ কাঁঠাল দিয়ে সিঙ্গারা-সমুচা-কাবাব, ফল হবে দেশের শক্তিশালী রপ্তানি পণ্য: কৃষিমন্ত্রী যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড কবে সরানো হবে, জানালেন মন্ত্রী ফুটবল সংস্কৃতির বন্ধনে আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা সম্পর্ক

লক্ষ্মীপুরে ডাকাতদের দুই পক্ষে গোলাগুলি, নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরের চরশাহীর খাগুড়িয়ার বেড়িরমাথা নামক এলাকায় ডাকাতদলের দুই পক্ষের গোলাগুলিতে জাবেদ মিন্টু নামে একজন নিহত হয়েছে, যিনি পুলিশের তালিকাভুক্ত ডাকাত দলের সদস্য বলে দাবি করছে পুলিশ।

বুধবার ভোর রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি, ৮ রাউন্ড গুলি, ১০টি গুলির খোসা উদ্ধার করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি। নিহত জাবেদ চরশাহীর ইটখোলা এলাকার হোসেন আহমদের ছেলে।

পুলিশ জানায়, ভোরে খাগুড়িয়ার বেড়িরমাথা এলাকায় একটি বাগানে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির শব্দ শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় জাবেদ মিন্টুকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে গোলাগুলিতে অংশ নেয়া অন্য ডাকাতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন জানান, নিহত জাবেদ পুলিশের তালিকাভুক্ত আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে থানায় চারটি ডাকাতিসহ আটটি মামলা রয়েছে।

ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে ডাকাতদলের দুই পক্ষে গোলাগুলিতে জাবেদ মিন্টু নিহত হয়েছে বলে ধারণা তার। গোলাগুলির পর অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন: দেখলেই সেভেন আপ বলে অপমান করে, কোথাও কথা বলতে পারি না

লক্ষ্মীপুরে ডাকাতদের দুই পক্ষে গোলাগুলি, নিহত ১

আপডেট সময় ০১:৫৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮