ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইল বাড়াবাড়ি করলে যুদ্ধ অনিবার্য: লেবানন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরাইল লেবাননের ওপর যেভাবে হুমকি দিচ্ছে তাতে তারা যদি বাড়াবাড়ি করে তাহলে যুদ্ধ অনিবার্য বলে হুশিয়ারি দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ইসরাইল সরকার প্রতিবেশী সব দেশকে হুমকি দিচ্ছে। এর মাধ্যমে নিজের বর্ণবাদী চেহারা আরও স্পষ্ট করেছে। ইসরাইল প্রতিনিয়ত হুমকি দিলেও এখন পর্যন্ত বাস্তবে কোনো দুঃসাহস দেখায়নি। যদি তাদের হুমকি কখনো বাস্তব রূপ পায় তাহলে যুদ্ধ অনিবার্য। কারণ লেবানন আগ্রাসনের জবাব দেবে।

তিনি বলেন, লেবানন নিজের ভূখণ্ড রক্ষা করবে এবং তেল-গ্যাস অধিকারের বিষয়ে কোনো ছাড় দেবে না। বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির নিন্দা জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী কেবল একজন প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করে দূতাবাস স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরাইল বাড়াবাড়ি করলে যুদ্ধ অনিবার্য: লেবানন

আপডেট সময় ১০:৪৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮