ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

গাইবান্ধায় বাঁশের আঘাতে শিশুর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় আধুনিক মেশিন (স্ক্যাভেটর- স্থানীয়ভাবে ‘ভেকু’ নামে পরিচিত) দিয়ে বাঁশকাটার সময় বাঁশ চাপায় নয় মাসের শিশু মাইশা আকতারের মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট-সাদুল্যাপুর সড়কের বোয়ালীদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাইশা আকতার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের চকসারাই গ্রামের রাজমিস্ত্রী মো. মামুন মিয়ার মেয়ে।

ধাপেরহাট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নওশা মণ্ডল জানান, এলজিইডির অধীনে সাদুল্যাপুর-ধাপেরহাট সড়ক সম্প্রসারণের কাজ চলছে। এলজিইডির নিযুক্ত ঠিকাদার আধুনিক মেশিন ‘স্ক্যাভেটর’ দিয়ে সড়কের দুই পাশে সম্প্রসারণের জন্য জমি থেকে মাটি কাটছিল। বিকালে তার খালা মাইশাকে কোলে নিয়ে সড়কে মাটি কাটার দৃশ্য দেখতে যায়। এসময় সড়কের ধারের একটি বাঁশ ঝাড় ‘স্ক্যাভেটর’ দিয়ে কেটে ফেলার সময় একটি বাঁশ ছিটকে গিয়ে ওই শিশুর মাথার উপর পড়ে। এতে মাইশা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মাইশার মৃত্যু হয়।

এ ঘটনার পর স্থানীয় এলাকার লোকজন উত্তোজিত হয়ে উঠেন। পরে অবস্থা বেগতিক দেখে ‘স্ক্যাভেটের’ চালক রতন ও হেলপার মোস্তাফিজার রহমান পালিয়ে যায়। চালক রতনের বাড়ি ময়মনসিংহ জেলায় ও হেলপার মোস্তাফিজারের বাড়ি ধাপেরহাটের হিংগাপড়ায়।

সাদুল্যাপুর থানার পরিদর্শক (তদন্ত) ইমরানুল কবির বিষয়টি নিশ্চিত করে দৈনিক আকাশকে জানান, বিষয়টি নিয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। তবে বিষয়টি স্থানীয়ভাবে আপস করার চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

গাইবান্ধায় বাঁশের আঘাতে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৮:৫১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮